1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি: বাজারে অনিয়ম ঠেকাতে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে পরিচালিত অভিযানে সিএন্ডবি মোড়ের কসাইপাড়ায় ‘মেসার্স মনিরুল স্টোর’-এ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ডাইংপাড়া মোড়ে ‘মোশাররফ মিষ্টান্ন ভান্ডার’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Open photo NaN

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক। অভিযানে সহযোগিতা করে গোদাগাড়ী মডেল থানার পুলিশ সদস্যরা।

Open photo NaN

কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট