1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

গোদাগাড়ীতে বিসিডিএস নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি,রাজশাহী: বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) গোদাগাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বরণ, দায়িত্ব গ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) গোদাগাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম হোসেন।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোঃ তৌসিক আহমেদ মাসুম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামাউন কবির মানিক, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ আঃ মঈন উদ্দিন চৌধুরী, সদস্য মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ গোলাম নাসিম, মোঃ ওয়াহিদ মুরাদ, মোঃ মেজবাহুল হক মোনায়েম, মোঃ মেহেদি হাসান হাসিব, মোঃ খাদেমুল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।Open photo

সভায় সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন বলেন, গোদাগাড়ী উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীবৃন্দকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুস্থ ও সুন্দরভাবে ব্যবসা পরিচালনায় সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এক্সপায়ারি ওষুধ উত্তোলনে এই সমিতি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ তৌসিক আহমেদ মাসুম বলেন, “আমি গোদাগাড়ী উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমরা সবাই মিলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)-এর মর্যাদা আরও বৃদ্ধি করতে কাজ করবো। আমাদের লক্ষ্য হবে—উপজেলার প্রতিটি ওষুধ ব্যবসা যেন আইনানুগ, নৈতিক ও জনস্বার্থে পরিচালিত হয়। পাশাপাশি, সদস্যদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক সমস্যার সমাধান এবং কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে একটি স্বাস্থ্যকর বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট