1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

গোদাগাড়ীতে পৌর ৬ নং ওয়ার্ডে যুব জামায়াতের কমিটি গঠন  

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব জামায়াতে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। ২৬শে অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড়ে নিদাউল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় কমিটি গঠন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব বিভাগের পৌর সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।  পৌর ৬ নম্বর  ওয়ার্ডে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ মাসুদ আলমকে সভাপতি ও মইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যুব জামায়াতের নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ আকমাল হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক  জাহিদুল ইসলাম, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বানী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন ।  বক্তারা সভায় বলেন, জামায়াতের ইসলামী কখনো ও হিংসা হানাহানি পছন্দ করে না। জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। সবাই আমাদের ভাই। সকল মুসলমানদের ইসলামকে পরিপূর্ণভাবে গ্ৰহন করে এবং আল্লাহ আদেশ পালন করতে হবে।

নতুন কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে বলা হয়। সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সার্বিক আলোচনা করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট