1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি: ভয়াল ২০০৬ সালের ২৮শে অক্টোবর গণহত্যার হুকুম দাতা শেখ হাসিনার বিচার ও সন্ত্রাসীদের লঘি-বৈঠার তান্ডবে নৃশংস হত্যাকারী খুনিদের অবিলম্বে বিচার ও শাস্তির দাবিতে গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে এসে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গোদাগাড়ী থানা আমীর নুমায়ুন আলীর সভাপতিত্বে ও গোদাগাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার নবনির্বাচিত জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পশ্চিম আমীর ড. ওবায়দুল্লাহ, জেলা সহঃ সেক্রেটারি কামরুজ্জামান, গোদাগাড়ী পৌর জামায়াতে আমীর মোঃ আনারুল ইসলাম, জামায়াতে পৌর সেক্রেটারি শওকত আলী,রাজশাহী জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর ৬ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সভাপতি মাসুদ আলম,জামায়াত নেতা ও সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মামনুর রশীদ মামুন সহ গোদাগাড়ী উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট