1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

গোদাগাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সুমি খাতুন (২৮)নামের এক গৃহবধূ বাড়ির ছাদের সিড়ি ঘরে দড়ি টাঙ্গিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । নিহত ঐ গৃহবধূ একই উপজেলার চাপাল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ।নিহত সুমির দুইটি কন্যা সন্তান রয়েছে। একটির বয়স ১২ ও অপরটির বয়স ৫।

স্থানীয়রা জানায়, ১৬ই নভেম্বর বেলা অনুমানিক ১১ টার দিকে সুমি পরিবারের অজান্তে পাকা বাড়ির ছাদের সিঁড়ি ঘরে দড়ি টানিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আশেপাশের লোকজন টের পেয়ে প্রেমতলী পুলিশ ফাঁড়িকে খবর দেয় , খবর পেয়ে প্রেমতলি ফাঁড়ি পুলিশ এসে লাস শনাক্ত করে । এ সময় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেয় ফাঁড়ি পুলিশ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেমতলী ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান, নিহত সুমি মানসিক ভারসাম্যহীন ছিলেন । উল্লেখিত সুমি এর আগেও তার নিজের বাবার বাড়িতে একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।ওই সময় সুমির পরিবারের লোকজন টের পাওয়াই সে সময় সুমি প্রাণে বেঁচে যায় বলে স্থানীয়রা জানায় ।

এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট