1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোদাগাড়ীতে গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                   রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৮ এপ্রিল রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোছাঃ তাজেলা বেওয়া (৫৮), স্বামী-মৃত মতিউর রহমান, সাং-চৌদুয়ার, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চৌদুয়ার নামক এলাকায় এক জন মহিলা মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ী তল্লাশী করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের বসত বাড়ী থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুড়িয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট