1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

গোদাগাড়ীতে ইউএনও’র অভিযানে ভেজাল সার জব্দ, ব্যবসায়ী কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভেজাল সার ও অবৈধ কীটনাশক বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ ও একজন অসাধু ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়।

Open photo

অভিযানে গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর ও দমদমা এলাকায় তল্লাশি চালিয়ে মেসার্স সারমিন ট্রেডার্স-এর মালিক মো. রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অভিযানে প্রায় ৩৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।

Open photo

অভিযানে ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আল আমিন হোসেন, স্থানীয় পুলিশ সদস্য ও আনসার বাহিনী। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “ভেজাল সার কৃষকের ফসলের জন্য হুমকি। কৃষকদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট