1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:   গাজীপুর কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালীর ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে ২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় রবিন ডি কস্তা ও তার স্ত্রী কে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙে নগদ ২৯.৫০০/নগদ টাকা, দুটি হাত ঘড়ি,১ টি দামি মোবাইলসেট, পাশে রবি কস্তার বড়বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানাযায় পুস্প কস্তার ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর তথ্য মতে জানা যায়, দুইজনের সাথে আরো লোক থাকতে পারে। এলাকার মানুষের তথ্য মতে বহুবছর পর এই এলাকায় ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার স্থলে কালীগঞ্জ,কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি), জাকির হোসেন বলেন প্রাথমিক ভাবে তাদের ভাষ‍্যমতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে,বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল।এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যাহার নং ১৪/২/২০২৬।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট