1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

গোদাগাড়ীতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও নিষিদ্ধ কেমিকেল ব্যবহারে ৫ জনকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, রেলবাজার ও সিএন্ডবি এলাকায় মঙ্গলবার সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও পচা খাবার পরিবেশন, পোড়া তেল ব্যবহার এবং খাদ্যে নিষিদ্ধ কেমিকেল (হাইড্রোজ) প্রয়োগের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ৫ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২৯-এর ৩৮, ৪৩, ৪৫, ৫২ ও ৫৩ ধারায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।Open photo

জরিমানাপ্রাপ্তরা হলেন ১) মোঃ বাবু (৩৫), রেলবাজার, জরিমানা: ১,০০০ টাকা ২) মোঃ সোহরাব আলী (৪৫), ফকিরপাড়া, জরিমানা: ৩,০০০ টাকা ৩) সুজন ঘোষ (২১), মহিশালবাড়ী, জরিমানা: ৫,০০০ টাকা ৪) আব্দুল্লাহ স্টোরের প্রোঃ মোঃ আব্দুল্লাহ (৩৫), মহিশালবাড়ী, জরিমানা: ৫,০০০ টাকা ৫) মোঃ মারুফ (৩০), মহিশালবাড়ী, জরিমানা: ১,০০০ টাকা।

Open photo

অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা সকলকে সচেতন হতে এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট