1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

গোদাগাড়ীতে অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

নদী তীরবর্তী এলাকায় অবৈধ মাটি খনন করে ইট ভাটায় বিক্রির বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরারার অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার উজান পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। ১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনে পত্র রিসিভ শাখায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ জমা করেন। অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলার ০৬ নং মাটিকাটা ইউনিয়ন এলাকায় বিবাদী মুকুল ইউনিয়নের ফুলতলা, প্রেমতলী, সেখেরপাড়া বালু ঘাটের মালিক। তারা বহুদিন যাবত এই ঘাটগুলো থেকে নদী তীরের নিকটবর্তী এলাকায় বালি উত্তোলন করে আসছে। কিন্তু বেশ কিছুদিন থেকে বিবাদী মুকুল সহ তার ভাই বাবু অবৈধ ভাবে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি খনন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে করে যারা নদী তীরবর্তী এলাকায় বসতবাড়ী নির্মান করে বসবাস করছে তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিবাদীরা অবৈধ ভাবে অনেক গর্ত করে মাটি তুলে নেওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে খননকৃত জায়গা পানি এসে নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে পার্শবর্তী বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বিবাদীদের নদী তীরবর্তী এলাকা হতে মাটি খনন করিতে বাধা দিলেও তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচরণ করে। এমনকি কাউকে কাউকে বিবাদীদের লোকজন মারধরও করে। অপরদিকে বিবাদীরা সবসময় মাটি ও বালি উত্তোলন করে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় ধূলাবালি জমে থাকে এবং ধূলাবালি উড়ে গিয়ে বসতবাড়ী নোংরা করে এমনকি ধূলাবালির কারণে শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ার নজীরও আছে। এ অবস্থায় বসতবাড়ী রক্ষার্থে ও পরিবেশ দূষন রোধ করতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, ঘাট মালিক মোখলেছুর রহমান মুকুল একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মুকুল পলাতক আছেন। মুকুল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মাটি খনন করার ফলে বেশ কয়েকবার জরিমানাও গুণেছেন। ৫ জানুয়ারী ১ লক্ষ টাকা ও ২২ জানুয়ারী ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসণ। তারপরও দমানো যায়নি তাদের । এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, আমরা অভিযোগ পেয়েছি। প্রতিনিয়ত অভিযান করছি, জরিমানা করেছি। তদন্ত সাপেক্ষে আরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট