1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজী শাহ-আলম ও বিএনপি কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে কৈখালী ইউনিয়ন বিএনপির সাংবাদিক সম্মেলন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

গাজী শাহ-আলম ও বিএনপি কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে কৈখালী ইউনিয়ন বিএনপির সাংবাদিক সম্মেলন 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন,রবিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম ও বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্প্রতি অগ্রযাত্রা নামক ইউটিউব চ্যানেল এবং এবি লাইভ ফেইসবুক পেজে গাজী শাহ-আলম ও বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য সংবাদ প্রচার করা হয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানান তিনি। মাহবুব আজাদ খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও কৈখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খোকন আরও দাবি করেন, শেখ আব্দুর রহিম বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রার্থী শাহ-আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী পরেশ কুমার গায়েন ও নিমাই রপ্তান উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকার পতনের রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মিথ্যা অভিযোগ এনে কৈখালী ইউনিয়নের বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক ও চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ইচ্ছাকৃতভাবে গাজী শাহ-আলমের সাথে এসব বিষয় জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন।

গাজী শাহ-আলম জানান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ছিলাম। মানব সেবার ব্রত নিয়ে কৈখালীতে ফিরে আসি এবং দুইবার নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমার জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। কৈখালী ইউনিয়ন বিএনপি এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে হলুদ সাংবাদিকতা বন্ধ ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট