1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ শনিবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নিউমার্কেটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাগমারা প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কেউ যেন কোন সাংবাদিকদের গায়ে হাত না তুলতে পারে এজন্য সরকারি আইনের বাস্তবায়ন জরুরী। যারা বিনা কারণে সাংবাদিকদের হত্যা করল তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন সহ অনেকে।

সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি তিনি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন। সাংবাদিক সমাজের দাবি, এ হত্যাকাণ্ড যেন আরেকটি ‘ফাইলবন্দি মামলা’ হয়ে না পড়ে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট