1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের পূবাইলে বাস চাপায় নিহত  ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

গাজীপুরের পূবাইলে বাস চাপায় নিহত  ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর……………………..

গাজীপুর মহানগরের পূবাইলে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

নিহত মোটরসাইকেল আরহী হলেন টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার মাইন উদ্দিন এর ভাড়াটি সাইদুল এর ছেলে হাবিব (১৮)। জানা যায়, হাবিব ছিল পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং তিনি আনোয়ার গ্রুপে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে, ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেড (পি.পি.এল) এর একটি বাস ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালককে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়৷ তবে এ ঘটনায় বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান আরো বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট