1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

গাজীপুরের কালীগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর থেকে……………………………………….

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. মাকসুদ উল আলম খাঁন।

উপজেলা মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কাল্ব এর সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, নাগরী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক পিটার রড্রিক্স, রংধনু ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ টিপু, সদস্য নিপা কোড়াইয়া, তুমুলিয়া ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রিংকু গমেজ, বাঙ্গাল হাওলা আশার আলো সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম, চুয়ারীয়াখোলা ক্রেডিট ইউনিয়নের সাবেক সাধারণ আশরাফী সোহেল খাঁন, পুনসহি সমবায় সমিতির সভাপতি ফাতেমা আক্তার প্রমুখ।

বক্তাগণ সারাদেশে সমবায় সমিতির কর্মকান্ডে উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ী খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন প্রথম স্থান অধিকার করায় ইউনিয়নের সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় তারা বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনে সমবায় সমিতির বিকল্প নেই। তাই সবাইকে সমবায় সমিতি গঠন করে বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. মাকসুদ উল আলম খাঁন নাগরী ইউনিয়নের মঠবাড়ী খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়ন, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ভাষানিয়া আশার আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, চুয়ারীয়াখোলা নবজাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে শ্রেষ্ঠ সমবায়ী সমিতি হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সমবায়ী সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট