1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :                                                                  গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, ও হত্যার প্রতিবাদে পঞ্চগড় জেলার আটোয়ারীতে ০৭ এপ্রিল, সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়।

মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন। “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফকিরগঞ্জ বাজার, গোল চত্বর হয়ে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছাত্রদের মধ্যে শ্রাবন, প্রাবন, রাব্বু, জাহেদ, আবু হাসান, মাহিন, রাহাত, বাধন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট