1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা………………………………………….

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কন্চিবাড়ি এলাকায় কতিপয় ভুমি দস্যুদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।নূরু, আব্দুর রহমান, বাদশা, আশাদুল, মাসুদ এর বিরুদ্ধে জমি দখলের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ভূমিদস্যুদের সীমাহীন অত্যাচারে জর্জরিত হয়ে মন্জু মিয়া কন্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন। ভূমিদস্যু  নূরু পিতা লালু শেখ,  আব্দুর রহমান, বাদশা মিয়া, আশরাফুল ইসলাম, আশাদুল ইসলাম, ও মাসুদ মিয়া সর্ব সাং পাঁচগাছি শান্তিরাম থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা। সুন্দরগঞ্জ মোজা শান্তিরাম জে এল নং ৫৫সি এস খতিয়ান নং ৩৯২ দাগ নং ৮৬২ ও ৮৬৮ মোট জমির পরিমাণ ১৬৪ শতাংশ তার মধ্যে ৪২ শতক জমি নালিশি বটে মন্জু মিয়ার নিজ জমিতে ভূমিদস্যুগণ জোরপূর্বক ২ টিঘর তুলে রেখেছে জমি আবাদ করতে পারছেনা। মনজু মিয়াকে অভিযুক্তকারীরা হুঁমকি ধামকি, হত্যা করে লাশ গুম করে ফেলার ভয়ভীতি প্রদর্শন করছে। অসহায় মন্জু মিয়ার ঘর বাড়ি ভেঙে দিয়ে অভিযুক্ত ভূমিদস্যুরা জোরর্পর্বক জমি আবাদ করছে।

মন্জু মিয়া ও এলাকাবাসি এসব অন্যায়ের প্রতিকার চায়। তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।এরপরও যদি তাদের ভূমিদস্যুতা বন্ধ না হয় তবে এলাকাবাসি গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট