1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঠিকাদার সাগিরের বিরুদ্ধে রাস্তার কাজে দূর্নীতি  ও অনিয়মের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঠিকাদার সাগিরের বিরুদ্ধে রাস্তার কাজে দূর্নীতি  ও অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: নির্মাণাধীন রাস্তার প্রতীকী ছবি

৥ শাহাদত হোসেন খোকন/শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা ব্যুরো থেকে:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঠিকাদার সাগিরের বিরুদ্ধে রাস্তার কাজে দূর্নীতি অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, সুন্দরগন্জ ধর্মপুর বোয়ালি বরুয়াহাট আদর্শ বাজার সংযোগ সড়ক নির্মাণে পিচ কোনো রকম দিয়ে ৩ নম্বর ইটের খুয়া  দিয়ে কাজ শেষ করে। নির্মাণে  কোন প্রকারের নিয়মনীতি পালন করা হয়নি। কাজটি দেখাশোর দায়িত্বে থাকা প্রকৌশলী বা সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীকে কাজের সাইডে কখনও দেখা যায়নি। ঠিকাদার উপজেলা এলজিইডি অফিসকে ম্যানেজ করে ইচ্ছেমত কাজ করেছে। তবে কেন সুন্দরগঞ্জ এলজিইডি অফিস গড্ডালিকায় গা ভাসিয়ে ঠিকাদারকে অধিক মুনাফার সুযোগ করে দিয়েছে তা খতিয়ে দেখা দরকার বলে এলাকার সচেত ব্যাক্তিরা মনে করেন।

এতে এলাকাবাসি চরম ক্ষুদ্ধ বলে জানিয়েছে অনেকে। এরকম অনিয়ম দূর্নীতি মেনে নেয়া যায়না বলে এলাকার অনেকে এ প্রতিনিধিকে জানিয়েছে।

এলাকাবাসি গাইবান্ধা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছে। সে সাথে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে এলাকার অভিজ্ঞ মহল।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট