1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 গাইবান্ধার দক্ষিণ চরিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

 গাইবান্ধার দক্ষিণ চরিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহাদাৎ হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: চরিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ হুমায়ারার বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে প্রকাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না। ইচ্ছে মত আসেন যখন ইচ্ছে চলে যান। এতে করে প্রাতিষ্ঠান কার্যক্রম মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে  বিদ্যালয়ের নিয়ম শৃংখলা অনেকাংশে ভেঙ্গে পড়েছে। অনেক সময় অভিভাবকরা ও তাকে না পেয়ে ফিরে যান।

এ শিক্ষিকার বিরুদ্ধে  ছাত্র- ছাত্রীদের ও চরম ক্ষোভ। তারা বলছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাদের সাথে সদাচরণ করতে প্রায় ভুলে গেছেন। ছাত্র-ছাত্রীরা কোন বিষয় নিয়ে ঐ শিক্ষার কাছে গেলে রুঢ় আচরণ, ধমকাধমকি ও গালমন্দ করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। একদিকে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ অন্য দিকে বিদ্যালয়ে অনুপস্থিত সবাইকে ভাবিয়ে তুলেছে।

এ প্রতিবেদক অভিযোগ করেন যে, তিনি সাংবাদিকদের সাথেও খারাপ আচরণ প্রায় সময় করেন।এতে করে অভিভাবক ও এলাকাবাসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ হুমায়ারার বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা অনতিবিলম্বে এ  শিক্ষিকাকে অন্যত্র বদলির দাবি জানিয়েছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট