1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খেজুর গাছের রস খেয়ে নওগাঁর আত্রাইয়ের অনিক নামের এক যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

খেজুর গাছের রস খেয়ে নওগাঁর আত্রাইয়ের অনিক নামের এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধ ঃ ‎নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক মোল্লা (১৭) মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত অনিক উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় ছেলে।

এদিকে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদীঘি গ্রামে নেমে আসে শোকের মাতম। ‎ ‎মৃত অনিকের বড় ভাই জামিল মোল্লা জানান, অনিক গত ২ দিন আগে খালি পেটে খেজুর গাছের রস খায়। রস খাবার দিন বিকাল থেকে অনিকের গায়ে জ্বর আসে এবং পেট ও মাথা ব্যাথা শুরু হয়। প্রাথমিক অবস্থায় গ্রাম্য চিকিৎসক দ্বারা জ্বরের চিকিৎসা করানো হয়। কিন্তু অনিকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায়।

ডাক্তার অনিককে দেখে-শুনে কিছু পরীক্ষা-নীরিক্ষা করে আনতে বলেন। কিন্তু পরীক্ষা করতে যাবার পূর্বেই অনিকের মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার জানান, রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো অনিক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট