1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহসুপারদের ২১ দিন ব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহসুপারদের ২১ দিন ব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ মিজানুর রহমান, খুলনা: আজ ২৬ ই আগস্ট খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে   মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার ও সহসুপারগণের শিখন দক্ষতা বৃদ্ধি র প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্পের একুশ দিনব্যাপী ট্রেনিং এর শুভ উদ্বোধন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা বাইজিদ হুসাইন , সুপার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসা কালিয়া নড়াইল।

উক্ত অনুষ্ঠানটি সরাসরি ঢাকা থেকে জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  মোঃ হানিফ উদ্দীন, প্রকল্প পরিচালক ,যুগ্ম সচিবের সভাপতিত্বে  , মোঃ মিজানুর রহমান সহযোগী অধ্যাপক (খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা) এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সামসুর রহমান অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভগ ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহিদুল ইসলাম উপ প্রকল্প পরিচালক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

উক্ত অনুষ্ঠানে সরাসরি আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ তৌফিক আহম্মদ অধ্যক্ষ খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। উপাধাক্ষ্য রহিমা খাতুন, প্রফেসর বিপ্লব রহমান ,মোঃ শাহেদুল আলম, মৃনাল কান্তি সাধু, আবু রায়হান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ,সভাপতি, ও অধ্যক্ষ মহোদয় বলেন উক্ত ট্রেনিংয়ের মাধ্যমে মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ , উপাধ্যক্ষ শিক্ষকগণ এই প্রশিক্ষণ নিয়ে যাতে শ্রেণীকক্ষে সঠিকভাবে ছাত্রছাত্রীদের শিখন দক্ষতার মাধ্যমে পাঠদান করতে পারে তবেই আমরা সার্থক।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য হতে অভিমত ব্যক্ত করেন মাওলানা ডিএম নুরুল ইসলাম উপাধ্যক্ষ খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, আরো অভিমত ব্যক্ত করেন মোঃ মাসুম বিল্লাহ প্রতাপনগর আল আমিন আলিম মাদ্রাসা আশাশুনি সাতক্ষীরা।

উক্ত ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন খুলনা, সাতক্ষীরা ,বাগেরহাট, যশোর, নড়াইল ,ও বিভিন্ন জেলা থেকে আগত মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার ও সহসুপার বৃন্দ।উক্ত ট্রেনিং এ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট