1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয় চলমান নির্মাণকাজ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

খুলনা বিশ্ববিদ্যালয় চলমান নির্মাণকাজ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা বিভাগীয় ব্যুরো…………………………………..

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৩ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টায় তিনি সরেজমিনে এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন। প্রথমে তিনি নির্মাণাধীন দশতলা জয়বাংলা একাডেমিক ভবন পরিদর্শন করেন। পরে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন উইং, সুলতানা কামাল জিমনেশিয়াম, টিএসসি ভবন পরিদর্শন করেন।

 

এসময় তিনি গুণগত মান বজায় রেখে নির্মাণকাজের গতি আরও ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে উপাচার্য কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের অটোমেশন ও চারুকলা স্কুলের নির্মাণাধীন কোর্টইয়ার্ড কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট