1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে। গবেষণামূলক কাজ, নতুন জ্ঞান সৃজন ও শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার ক্ষেত্রে ল্যাব অপরিহার্য। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা ল্যাবের মানোন্নয়নে নিয়মিত কাজ করছি। সঠিক ব্যবস্থাপনা ও ব্যবহার ল্যাবকে টেকসই রাখতে সহায়তা করবে। শিক্ষার্থীরা যেন ল্যাব ব্যবহার করে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করতে হলে আধুনিক ল্যাব ব্যবস্থাপনার বিকল্প নেই।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। সেশনগুলো উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাবরেটরির দায়িত্বে থাকা ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালার সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ ও ফিডব্যাক উপস্থাপন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট