1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবু’র বাড়িতে বোমা হামলা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবু’র বাড়িতে বোমা হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামানঃ রূপসার আইচগাতী এলাকায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ি ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবেএ ঘটনায় কোন হতাহত হয়নি।

এলাবাসী সুত্রে জানা যায়, ৫ টি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত ১০ টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমার শব্দ শুনতে পান পার্শ্ববর্তী স্থানীয়রা। ঘটনার পরে বোমা নিক্ষেপ কারীদের স্থানীয় লোকজনে ধাওয়া দিলে ৩ রাউন্ড ফাঁকা গুলি করে মটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপির নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।

রূপসা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি।ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট