1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ‎সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন।

তিনি আরও বলেন, নদী পুন: খনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না। ‎সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং এখনও টিকা প্রদান চলমান রয়েছে। ‎

‎জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় মোট কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা এক লাখ ৬৩ হাজার ২২৯টি এবং কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি এবং উদ্বৃত্ত আট হাজার সাতশত ৭৩টি। এবার খুলনা জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা ২৫টি। ২৫টি হাটে ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে। ‎ ‎সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ‎ ‎সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ‎#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট