1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেছেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় তিনি একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হন।

দীর্ঘ বছর পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তন্ময় রায় একসঙ্গে মিলিত হওয়ায় খুলনা আর্ট একাডেমিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎকালে তন্ময় রায় চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন। তাদের দীর্ঘদিনের শিল্পজীবনের স্মৃতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এই চমৎকার মুহূর্তটি উপস্থিত শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের জোগান দেয়।

এ সময় চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের নবীন চারুশিল্পীরা চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এ সময় ক্লাসে ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস, তৃষা জোদ্দার ও অনিশা দাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চিত্রশিল্পী তন্ময় রায় খুলনা আর্ট কলেজে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের অনুজ (ছোট ভাই) ছিলেন। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে ঢাকার আদাবরের শেখেরটেক এলাকায় কর্মরত আছেন। বিশেষ দাপ্তরিক কাজে অল্প সময়ের জন্য খুলনায় অবস্থানকালে মিলন বিশ্বাসের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি খুলনা আর্ট একাডেমি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তন্ময় রায় খুলনা আর্ট একাডেমির ‘ঐতিহ্য সংগ্রহশালা’ ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক ও শিল্পসংশ্লিষ্ট নিদর্শন প্রত্যক্ষ করে তিনি একাডেমির প্রশংসার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

পরবর্তী অংশে ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস সংগীতশিল্পী শচীন দেববর্মণের সুরকৃত ও মীরা দেববর্মণের রচিত কালজয়ী পল্লীগীতি “কে যাস রে ভাটির গাঙ বাইয়া” গানটি পরিবেশন করেন। গান পরিবেশনায় মুগ্ধ হয়ে তন্ময় রায় শিক্ষার্থীদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতা চর্চার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

পরিশেষে আপ্যায়ন পর্বে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে খুলনা আর্ট কলেজের পুরনো স্মৃতি, অতীতের শিল্পচর্চা এবং বর্তমান প্রজন্মের শিল্পশিক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা করেন তন্ময় রায়। একই সঙ্গে তিনি ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম দেখে ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তন্ময় রায় বলেন, “শিক্ষার্থীরা খুবই চমৎকার ছবি এঁকেছে। তাদের এই নিরলস চেষ্টা ও সঠিক অনুশীলন অব্যাহত থাকলে চারুকলা ভর্তি পরীক্ষায় সবার ফলাফল অনেক ভালো হবে।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট