1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ৩ মাদক ব্যবসায়ী সহ প্রাইভেটকার আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত

খুলনায় ৩ মাদক ব্যবসায়ী সহ প্রাইভেটকার আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………………………………….

খুলনায় মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক চৌকস দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অপারেশন পরিচালনা করেন।

 

খুলনা র‌্যাব-৬ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চট্রগ্রাম থেকে খুলনার উদ্দেশ্য আসছে, রেজিঃ নং-ঢাকা মেট্রো ঘ-২২-১২৮০, জাপানী টয়েটা CHR-HYBRID প্রাইভেটকারে কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযান পরিচালনা করেন, র‌্যাব-৬।

 

এদিকে খুলনা জেলায় রূপসা রূপসা উপজেলার খানজাহান আলী (রূপসা) সেতুর টোল প্লাজার পূর্ব পাশে পাকা রাস্তার উপর অবস্থান করে। উক্ত বিষয়ে র‌্যাব-৬ জানান যে, জাপানী টয়েটা CHR প্রাইভেটকারটি রূপসা সেতুর টোল প্লাজার পূর্ব পাশে ৫ নং লেনের পাকা রাস্তার উপর পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটি থামিয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব-৬ আভিযান দলটি তাদের গ্রেফতার করে।

 

উক্ত গ্রেফতার আসামী মোঃ সজিব (৩০), থানা-খুলনা সদর, ফারহানা ফেরদৌসী (২৭), থানা-লবনচরা, , ৩। মোঃ সুমন গাজী (৩১), থানা-খুলনা সদর, -কেএমপি খুলনাদের হেফাজত হতে ৯,৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ও ০৩ টি মোবাইল ফোন এবং জাপানী টয়েটা CHR-HYBRID প্রাইভেট কার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট