1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় যাবজ্জ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার

খুলনায় যাবজ্জ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো…………………………………………………….

খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ ২৩ জুলাই রবিবার র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক কারবারি আঃ রাজ্জাক লেন্টুকে গ্রেপ্তার করে।

 

উক্ত বিষয়ে র‌্যাব-৬ জানান, সাজাপ্রাপ্ত আসামী আঃ রাজ্জাক লেন্টু যশোর জেলার চৌগাছা থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। উক্ত বিষয়ে র‌্যাব আরও জানান ২০০৫ সালে আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০) কে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চৌগাছা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা রুজু করে।

 

এদিকে তিনি আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী আঃ রাজ্জাক লেন্টু কে জাবজ্জীবন সাজা সহ ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে এবং গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট