1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার রূপসায় ট্রাক চাপায় মুদি দোকানী অশোক নিহত, ব্যাপক ক্ষতি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

খুলনার রূপসায় ট্রাক চাপায় মুদি দোকানী অশোক নিহত, ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা ব্যুরো………………………………………………………

খুলনা জেলায় রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এসময় ট্রাকের নীচে চাপা পড়ে অশোক রায় নামে এক ব্যক্তি নিহত হয়।

 

বিষয়ে পুলিশ ও প্রতাক্ষদর্শী সুত্রে জানাযায়, রাত আনুমানিক ১০ টার সময় ট্রাকটি আলাইপুর ব্রীজে উঠার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফল ও অপরটি মুদিদোকানের চাপা দেয়। এ ঘটনায় দুটি দোকান ভেঙ্গে গুড়িয়ে যায়। ফলের দোকানী স্বপন পাল (৪০) দৌড়ে প্রাণে বেঁচে গেলে ও মুদি দোকানী অশোক রায় ট্রাকের নীচে চাপা পড়ে।

 

এ দিকে পরবর্তীতে আশপাশের ব্যবসায়ী ও সাধারণরা ছুটে এসে আশঙ্কা জনক অবস্থায় অশোক রায়(৫৫)কে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোশণা করে। এ সময়ে উপস্থিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে দেয়। ট্রাকটির নম্বর-কুষ্টিয়া ট- ১১-২৫৭৭। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট