1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

খুলনার বটিয়াঘাটায় ৫ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা, মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি……………………………….

বটিয়াঘাটায় ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ভুমিহীন সংগঠন ও এলাকাবাসী বটিয়াঘাটা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সুত্রে প্রকাশ, গত সোমবার উপজেলার ৩৯নং বটিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের পাশে একটি লীজ ঘেরে ধর্ষণ প্রচেষ্টাকারী বটিয়াঘাটা গ্রামের মৃত অনীল কৃষ্ণ মন্ডলের নারী পিপাশু লম্পট পুত্র নারায়ন মন্ডল (পঞ্চাশোর্ধ) শিশু কন্যাকে শসা খাওয়ানো ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মৎস্য ঘেরের বাসায় ডেকে নেয়। তারপর লম্পট নারায়ন মন্ডল তার যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু ছাত্রীর স্কুল ড্রেস খুলে ফেলে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করতে থাকে। ধর্ষণ চেষ্টাকালে শিশু ছাত্রীর আত্মচিৎকারে কবিতা সরকার নামের পঞ্চান্ন বছর বয়েসের এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ধর্ষণ চেষ্টাকারী নারায়ন মন্ডল পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা দিনেশ সরকার নারায়ন মন্ডলকে আসামি করে গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির বলেন, উক্ত ঘটনায় মামলা হয়েছে। আসামী আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে এলাকার লোকজন বটিয়াঘাটা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট