1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ‎

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান আজ বুধবার বিকালে তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতা-সহ খুলনার সমস্যার পেছনে মূল কারণগুলো খুঁজে বের করে মূল থেকে সমস্যার সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। কোন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থই সবসময় অগ্রাধিকার পাবে। যেকোন সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোন তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরো দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট