1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী ড. প্রশান্ত রায়ের মত বিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি

খুলনার দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী ড. প্রশান্ত রায়ের মত বিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি……………………………………………

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের উদ্যোগে দাকোপ প্রেসক্লাবে উন্নয়ন প্রশাসন বাস্তবায়নে গনমাধ্যমের ভূমিকা প্রেক্ষীত স্মার্ট বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২ টায় দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস।

সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে এই কাজে দক্ষ এবং সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে গনমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বারোপ করা হয়। তৃনমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যবস্থা জবাবদিহিতার আওতায় আসলে সকল উন্নয়ন কাজ তরান্বিত হয় বলে উল্লেখ করা হয়।

সভায় দাকোপ বটিয়াঘাটার অবহেলা বঞ্চনার চিত্র তুলে ধরে এ বিষয়ে গনমাধ্যমের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা আশা করা হয়। দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা এবং সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মোঃ শামীম হোসেন, মামুনুর রশিদ এবং ড. প্রশান্ত রায়ের সফর সঙ্গি সমাজ সেবক ও আ’লীগনেতা প্রাণ গোপাল বৈরাগী, পলাশ কুমার রায়, অমিত রায়, রাসেল শেখ, রনজিত রায় আলোচনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট