1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার ডুমুরিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জেলি পুশকৃত চিংড়ি জব্দ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

খুলনার ডুমুরিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে জেলি পুশকৃত চিংড়ি জব্দ 

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার নন্দী বাড়ি এলাকায় মায়ের দোয়া মৎস্য ডিপোতে চিংড়িতে জেলি পুশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমানের মাধ্যমে (২৬ ফেব্রুয়ারী) বুধবার বিকাল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে ৪০ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি, ৩০ কেজি জেলি এবং পুশ করার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।জব্দকৃত পুশ করা চিংড়ি ও সরঞ্জামাদী মোবাইল কোর্টের মাধ্যমে ডিপো মালিক মোঃ আব্দুল জলিলকে পুশিং এর অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পুশ করা চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ অভিযানের সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কানু বিশ্বাস, ক্ষেত্র সহকারী কে. এম মোহসীন আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মচারীবৃন্দ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন প্রতি দেশের বাইরে বছরে ৫ হাজার কোটি টাকার মাছ রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে চিংড়ি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে জেলিসহ তরল পদার্থ পুশ করে দেশের অর্থনৈতিক ক্ষতি করছে যা দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া চিংড়িতে বিচ্ছিন্ন তরল পদার্থ পুশ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাতেনাতে অনেককে আটক করে জেল ও জরিমানাও করা হচ্ছে। শুধু তাই নয়, চিংড়ি পরীক্ষার জন্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনাতে উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি রয়েছে। এরপরও যদি কোনো চক্র মৎস্য সেক্টরকে ধ্বংস করার পাঁয়তারা করে তবে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। অভিযানে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট