1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় স্ত্রীকে বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে দিল স্বামী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

খুলনায় স্ত্রীকে বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে দিল স্বামী

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, (রূপসা): যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পত্তি পূর্ব রূপসা বাসস্টান্ড পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে। স্বামী-স্ত্রী হলেন, যশোর কোতোয়ালী থানার কাজী পাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম রাসেল এবং তার স্ত্রী রুমা আক্তার হাসি।

স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ খানজাহান আলী (র:) সেতুর দিকে রওনা হয়। কিন্তু পথিমধ্যে সালাম সী ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দেয় স্বামী রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলে। সালাম সী ফুড লিমিটেডের ট্রলার চালক রেজাউল বিষয়টি আচ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। তাকে সালাম সী ফুডের ঘাটে তাকে উঠানো হয়। পরবর্তীতে উপস্থিত জনতা হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে ভির করেন এবং তার মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। সালাম সী ফুডের ভেতর থেকে স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্টান্ড ফাঁড়িতে নেওয়া হয়।

এদিকে ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক বিষয়টি স্বামী-স্ত্রী’র দ্বন্দ্ব বলে হালকাভাবে উপস্থাপন করে বলেন উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদক তার সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিবেদকের সাথে কথা না বলে তার ব্যবহৃত ফোনটি হোল্ড করে রাখে। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর ওই প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দু’জনই পুলিশের হেফাজতে রয়েছে। এখনও বিস্তারিত জানতে পারেনি। দু’জনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কি কারণে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিয়েছে স্বামী তা তিনি জানেন না। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট