1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

খুলনায় সিভিল সার্ভিসে নতুন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদী কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা আজ (বুধবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা বিভাগীয় কমিশনার দপ্তর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্র পরিচালনার জন্য বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ প্রশিক্ষণে একজন কর্মকর্তার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী বিকাশে কার্যকর ভূমিকা রাখে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দেশের ইতিহাস এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়।

তিনি বলেন, যে কোন প্রশিক্ষণ হালকা করে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সকল দপ্তরের কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন প্রধান অতিথি।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (চলিত দায়িত্ব) আফিয়া রহমান মুক্তা, উপপরিচালক সানজিদা শাহনাজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনার সরকারি আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট