1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

‎খুলনায় সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ ‎ ‎খুলনায় সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন আজ ২৬ অক্টোবর রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,  মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

তিনি বলেন, বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে ২০৩৩ সালে দেশে বয়সের কারণে নির্ভরশীল জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে। এই বিপুল জনগোষ্ঠীর সম্মানজনক নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের একশত ৪৩টি কর্মসূচি চলমান ছিলো। যার মধ্যে থেকে এবারের বাজেটে কিছু কর্মসূচি কমিয়ে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এর পরও যারা উপকারভোগী তাদের জন্য এ অর্থ অপ্রতুল। এসকল কর্মসূচি সম্পূর্ণরূপে সরকারের একক ব্যয়ের ওপর নির্ভরশীল। আমাদের শিক্ষকরা খুব সামান্য পেনশন পান। এই অর্থ পেতেও তাদের বেশ বেগ পেতে হয়। বেসরকারি চাকুরিজীবীরা বিভিন্ন সময়ে চাকুরি হারানোর ভয়ে থাকেন। অন্যদিকে মাত্র ১৪ লাখ সরকারি কর্মচারী সরকারিভাবে পেনশনের আওতাভূক্ত। সুতরাং সরকারি পেনশন স্কিমের বাইরে রয়ে গেছে জনগোষ্ঠীর এক বড় অংশ। তাদের জন্য এই স্কিম সুযোগের সদব্যবহার হিসেবে গ্রহণ করা উচিত।

তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে পেনশন স্কিম পেতে উন্নত দেশের তুলনায় অনেক দেরি হয়ে গেছে। নতুন এই উদ্যোগে বেশ কিছু উৎসাহব্যঞ্জক সুবিধা রয়েছে। গ্রাহকগণ নিজের জমাকৃত পেনশন তহবিল থেকে লোন নিতে পারেন। কমপক্ষে ১০ বছর চাঁদা জমা করলেই পাবেন পেনশন সুবিধা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই কর্মসূচিকে দেখার কোন সুযোগ নেই। এক্ষেত্রে সরকার শতভাগ নিশ্চয়তা প্রদান করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব থেকেই সর্বজনীন পেনশন উদ্যোগের সূত্রপাত। অর্ন্তভূক্তিমূলক উন্নয়নই যার লক্ষ্য।

‎খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট) মোঃ গোলাম মোস্তফা, খুলনার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। এর আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী মেলায় বিভিন্ন ব্যাংকসহ সরকারি-বেসরকারি দপ্তরের ৫০টি স্টলে সর্বজনীন পেনশন বিষয়ে সেবা প্রদান করা হয়।

পরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, একটি কল্যাণ রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো সকল নাগরিকের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। খুলনার উপকূলীয় অঞ্চলে মানুষের জীবন বেশ কঠিন। তারা যদি এই স্কিমের আওতায় আসে সম্মানের জীবন পাবে। তাদের ভবিষৎ নিশ্চিত করার জন্য এই সর্বজনীন পেনশনের উদ্যোগ। একই স্থানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট