1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় শেখ বাড়ি’ ভাঙার পর অগ্নিসংযোগ হল শেষ পরিণয় - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

খুলনায় শেখ বাড়ি’ ভাঙার পর অগ্নিসংযোগ হল শেষ পরিণয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বাড়ির ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে রিক্সা, ভ্যানসহ বিভিন্ন হালকা বাহনে ওই বাড়ির ইট ও রড নিয়ে যেতে দেখা যায়। এর আগে বুধবার ৫ ফেব্রুয়ারি নগরীর ২৩ শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে ২টি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারী ওয়াল গুড়িয়ে দেয়। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

এই বাড়িটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ জুয়েল,শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন। এসময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

এসময় বাড়ির সামনে অনেকেই ভীড় করেছে। সবশেষ ৪ ও ৫ আগস্ট দফায় দফায় শেখ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট