1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানিতে রিসিভার নিয়োগ ও মূলধন ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি সোমবার ২০ জানুয়ারী খুলনা ডিসি অফিসের সামনে বেলা ১১ টায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড খুলনা শাখার সংগ্রাম কমিটি আহ্বায়ক মুহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচি থেকে ভুক্তভোগী সদস্যরা বলেন, বাগেরহাটের আব্দুল মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কুরআন হাদিসের কথা বলে খুলনার স্বানামধন্য কিছু আলেম ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্য অংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, খুলনার জিরো পয়েন্টে ক্রয় কৃত জমি, আবু নাসের সংলগ্ন বাইপাস রোডে জমি,বয়রা বাজারে অবস্থিত প্রত্যাশা মার্কেট এবং এজাক্সস জুটমিল দেখিয়ে খুলনা অফিসের মাধ্যমে প্রায় ৩৪০০ গ্রাহকের নিকট থেকে ৮০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে গত নভেম্বর ২০১৯ ইং হইতে খুলনা শাখা অফিসের লেনদেন বন্ধ করে দেয়।

কোম্পানির সাধারণ গ্রাহকরা কোম্পানির হেড অফিসে যোগাযোগ করলে তারা আমাদের মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করে এবং এমডি মান্নান তালুকদার লিখিত দেয় ২০২০ সালের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়ার। কিন্তু অদ্যবধি কোন টাকা ফেরত দেয়া হয়নি বরং মালিকের নিকট আত্মীয় এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা কোম্পানির নামে সদস্যদের টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে।

এই অবস্থায়  জেলা প্রশাসক এর মাধ্যমে  আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন  আমরা ও  মানববন্ধন করে ভুক্তভোগীদের দাবি জানানো হয়েছে।বক্তারা বলেন, আমারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা অত্যান্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের কথা কারো কাছে মূল্যায়িত হচ্ছে না আমাদের দূর অবস্থা কারো নজরে আসছে না, তারপরও আজকের অবস্থান কর্মসূচি থেকে জোর দাবি জানাই সরকার এই কোম্পানিতে রিসিভার নিয়োগ করে সদস্য দের মুলধন ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

অবস্থান কর্মসূচিতে সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন আইয়ুব হোসেন মিনা, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ লোকমান হোসেন, মাওঃ নাসির উদ্দিন, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মিজানুর রহমান গাজী,আলী আকবর, আবুল কাশেম, সৈয়দ রুস্তম আলী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট