1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ঢাকা প্রতিদিন পত্রিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনায় ঢাকা প্রতিদিন পত্রিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে………………………………….

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আজ ২৬ জুলাই বুধবার দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধিবৃন্দ, খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে ঢাকা প্রতিদিন পত্রিকা বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।

 

৮’ম ওয়েজবোর্ডের আওতাভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল চেষ্টা অব্যাহত রেখেছেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও চলমান রয়েছে।

 

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক এ এম রেজোয়ান রাজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় এবং দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মানছুর রহমান জাহিদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক সেলিম রেজা বকুল, ঢাকা প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান, ঢাকা প্রতিদিনের ডুমুরিয়া প্রতিনিধি আব্দুর রশিদ, বি,এম এফ টিভির প্রতিনিধিঃ মামুন হাসান, সাংবাদিক মিজানুর রহমান, শামীম হোসেন, আবুল হোসেন বাসার, মুক্তার হোসেন, মুশফিক মেহেদী।

 

এ সময় প্রতিবাদ সভায় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, সুমি আক্তার, আল-ইমরান, কাজী সোহাগ, শাফিয়ার রহমান, গোলাম রসুল, মেহেদী হাসান কাজল, কাজী জীবন বারী, মফিজুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম, আতিকুর রহমান, শুম্ভ দাস, মিল্টন মন্ডল, মোঃ তরিকুল ইসলাম ডলার প্রমুখ।

 

উক্ত সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকুরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে খুলনা সাংবাদিক সমাজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

প্রতিবাদ সভায় খুলনা জেলার বিভিন্ন দৈনিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সভার পূর্বে বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট