1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় জেলা ইজতেমা শুরু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ

খুলনায় জেলা ইজতেমা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় শুরু হয়েছে তিন দিনের ইজতেমা। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে জেলা ইজতেমা।

খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানায়, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দিবেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালওয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশী মেহমান অংশ নিয়েছেন। কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্ব থাকা হরিণটানা থানার এসআই  ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘন্টা তিন সিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ইজতেমা সম্পন্ন হবে। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট