1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ২য় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ২য় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়াটার ফাইনাল ১৩ নভেম্বর বুধবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি নৈহাটি সান স্পোর্টিং ক্লাব এবং খুলনা সিটি ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ২ দল আক্রমন ও পাল্টা আক্রমন করে দর্শকের মন জয় করেও গোল করতে ব্যার্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের সময় সান স্পোর্টিং ক্লাবের ১০ নম্বর জার্সি পরিহিত ইমন গোল করে দল কে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৮ মিনিটের সময় আবারও সান স্পোর্টিং ক্লাবের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার হৃদয় গোল করে খেলায় ২-০ তে এগিয়ে যায়। খেলার নিদৃষ্ট সময়ের মধ্য কোন দল আর গোল করতে না পারায় সান স্পোর্টিং ক্লাব ২-০ তে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, আজিবর রহমান, আকিব জাবেদ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান , ক্রীড়া সংগঠক আলতাফ মাহমুদ টিপু, আঃ রহমান, মঈনুল ইসলাম টুটুল, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক, ক্রীড়া সংগঠক নুর আলী, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, মোঃ নাসিম, শামীম হাসান, তুষার খান, মোঃ নজিমুদ্দিন, রউফুল হক মুকুল, বাশির আহম্মেদ লালু, খান মেজবা উদ্দীন সেলিম, জিয়াউর রহমান, আঃ কাদের, প্রশান্ত দে, ইসলাম সরদার, আলী আকবর, মনির ঢালী, আবুল কালাম, শাহাজাদা আলমগীর, রনজিদ হালদার, সজীব খান, হাসান ফরাজি , জহির খান , ফেরদৌস প্রমূখ।

অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরন করেন রূপসা পল্লী বিদুৎ এর এজিএম এম, এ হালিম খান। খুলনা সিটি স্পোর্টিং ক্লাবের গোলকিপার রহমান কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরন শেষে বিজয়ী দলের অধিনায়ক হৃদয় তাদের বিজয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আগামী ১৫ নভেম্বর শুক্রবার বিকালে ৩য় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট