1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান এখানে হবে না: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মজলিসে সুরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন বলেছেন, কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান এখানে হবে নাহ। চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের এবারের নির্বাচনেই বয়কট করে ভোটের পরে তাদের বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আকচা ইউনিয়ন শাখা আয়োজিত ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা বিগত ২৪ সালের ৫ আগষ্টের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা করেছে,! যাদের বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান লুটপাট করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, তাদের মানুষ ভুলে যায়নি। এইসব হামলাকারী, লুটেরার দলকে ভোট দিলে কি অবস্থা হবে? ক্ষমতায় না এসেই যারা হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে, যারা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে ও চাঁদা আদায় করে তাদের এই আসনের মানুষ কখনই ভোট দিবে নাহ ইনশাআল্লাহ। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনে এসব বিএনপির দূর্বৃত্তদের ভোটার মাধ্যমে পরাজিত করতে হবে। দাড়িপাল্লায় ভোট দিয়ে তাদের বিরুদ্ধে জনগণের ঐক্য দেখাতে হবে ইনশাআল্লাহ।

দেলোয়ার হোসেন আরো বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হুমকি দেয়, আমাদের মিটিংয়ে আসতে বাঁধা দেয়, মিটিংয়ে আসলে পাহাড়া দেয়, তারা তো আমাদের জন্য পাহাড়াদার ও চৌকিদারের কাজ করছে। এসব চৌকিদার করলে আপনাদের বিনিময় দেবো সমস্যা নেই। নাস্তাও খাওয়াবো। তবে এগুলো করে আর হুমকি দিয়ে এখন আর মানুষের ভোট আদায় করা যাবে নাহ ইনশাআল্লাহ।

জামায়াত নেতা দেলোয়ার আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা একটু সাহস করে এগিয়ে আসবেন। আগামী ১২ই ফেব্রুয়ারি জামায়াতকে দাঁড়িপাল্লা মাকায় ভোট দিবেন এবং ফলাফল নিয়েই ঘরে ফিরবেন। তারপরে দেখেন ১৩ই ফেব্রুয়ারি থেকে আপনারা মুক্তির স্বাদ পাবেন সকল চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কবল থেকে। শুধু একটু সাহস করে এগিয়ে আসবেন।

শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন আরো বলেন, সকল চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিচার বাংলার জমিনে করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনে আমরা জয়ী চাঁদাআদায়কারী ও টেন্ডারবাজ এবং সন্ত্রাসীদের বিচার তো হবেই, সেই সাথে সকল চাঁদার টাকা ব্যবসায়ীদের ফেরত দেওয়া হবে। তালিকা করা হচ্ছে, আপনারা নির্ভয়ে আমাদের এসব অপকর্মে জড়িতদের নাম দিন, ঠিকানা দিন। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। নির্বাচনী সভা সদর উপজেলা জামায়াতে ইসলামী ও ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাশেষে দুইজন স্কুল ও কলেজ ছাত্র জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন কে নিজের সঞ্চিত অর্থের মাটির ব্যাংক তুলে দেন। সে সময় দেলোয়ার হোসেনকে বাসায় পালন করা মুরগির ডিমও উপহার দেন। উপহারগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট