1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কেন্দ্রীয় নির্দেশনায় পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

কেন্দ্রীয় নির্দেশনায় পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারাদেশে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ বেলুন ও হাতে বেট নিয়ে বল মেরে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সম্পাদক বজলুর রহমান সুমন এর সঞ্চালনায় সভাপতি রাসেল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান, সাবেক দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম দুলাল, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, তোড়িয়া ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সায়মন আক্তার সুমন প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ড এর সর্ব স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আজকের উদ্বোধনী খেলায় রাধানগর ইউনিয়ন ও তোড়িয়া ইউনিয়ন ছাত্রদল অংশ গ্রহণ করেন। টসে জিতে রাধানগর ইউনিয়ন ছাত্রদল ফিলডিং এর সিদ্ধান্ত নেয়। এই খেলায় উপজেলার ৬ ইউনিয়েনের উইনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করবেন।

খেলা পরিচালনা করেন খালেকুজ্জামান নোমান, সাগর চৌধুরী, আরাফাত হেসেন। খেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে এই খেলার আয়োজন। তিনি বলেছেন শুধু রাজনীতি করলে হবে না রাজনীতির পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট