1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রাম এ ভুয়া কাস্টম কর্মকর্তা আটক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

কুড়িগ্রাম এ ভুয়া কাস্টম কর্মকর্তা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম থেকে…………………………

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া কাস্টম কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের নামে দোকান থেকে চাঁদা উত্তোলনের সময় এক ব‍্যক্তিকে আটক করেছে স্থানীয় দোকান মালিকেরা । আটক ওই ব‍্যক্তির নাম তপন কুমার দাস (৩২)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের হ্নদয় দাসের পুত্র। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ঘাটপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

জানাগেছে, উক্ত তপন নিজেকে জয়মনিরহাট কাস্টমস অফিসের কর্মকর্তা পরিচয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে জনৈক মামুনুর রশীদের টিনের দোকান ও মাজহারুল এর দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে টাকা দাবী করে। মামুনুর রহমান বলেন সে গত মাসে আমার দোকান থেকে কোন প্রকার রিসিভ ছাড়াই ১হাজার ৫ টাকা নিয়ে যাওয়ার পর আমি কাস্টমস অফিসে যোগাযোগ করে জানতে পারি সে অফিসে কোনো টাকা জমা দেয়নি এবং অফিস থেকে কাউকে পাঠানো হয়নি। আমার সন্দেহ হলে আজকে দোকানে আবার টাকা দাবি করলে তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে।

 

আরেক দোকানদার মাজহারুল বলেন গত মাসে ইনকাম টেক্সের কথা বলে আমার দোকান থেকে টাকা নিয়ে গেছে এবং আজকে ১ হাজার টাকা নিছে। এদিকে তপনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই নামে কোনো কর্মকর্তা এই অফিসে নেই। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে আটক ব‍্যক্তিকে থানায় নিয়ে এসেছে। ভুয়া না আসল যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট