1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ার  মিরপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকের ‘শিক্ষা পদক ২০২৬’: জিপিএ-৫ প্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার  মিরপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়ায় (৬) বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত জসিম উদ্দিন একই এলাকার ছারা উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে খরব দেয়। পরে মিরপুর থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
এই ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট