1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত কুষ্টিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর খালের পানিতে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে তার দাদির কাছে বসবাস করছিল। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা সাঁওতা ব্রিজের ওপর থেকে মেয়েকে দেওয়ার জন্য ওই কিশোরের হাতে ১০ টাকা পাঠান। টাকা পৌঁছে দিতে কিশোরটি বাড়িতে গেলে দেখতে পায় ছাত্রীটি নিজ ঘরে ভাত খাচ্ছে।

অভিযোগে বলা হয়, ওই সময় ভাত খাওয়ার কথা বলে কিশোরটি ছাত্রীকে খাটের ওপর নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টিকে পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মঙ্গলবার সকালে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বলেন, “মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। সে ভাত খাওয়ার কথা বলে আমার মেয়ের ওপর নির্যাতন চালিয়েছে। আমি সঠিক বিচারের আশায় মামলা করেছি।” তবে পারিবারিক মীমাংসার চেষ্টার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট