বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা সীমানা পার হয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যাওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ| আজ মঙ্গলবার(১১মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে| পরে মালিকদের নিকট হস্তান্তর করা হয়|
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের ৬ জন খামারির ১৭৬টি গরু চরতে চরতে বাঘা থানা সীমানা পেরিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায় চলে যায়| সেখানকার কতিপয় লোকজন গরুগুলো নিজের দাবি করে আটকে দেয়| পরে পুলিশের শরানাপন্ন হলে তিন থানার পুলিশ সমš^য় করে বিকাল সাড়ে ৫টার দিকে ওই সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে| উদ্ধার হওয়া ১৭৬টি গরুর মালিক ৬ জনই বাঘা থানার চর এলাকার পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা| মালিকরা হলেন- শওকত খামারু(৮০টি),জামাল খামারু(২৭টি), আসাদুল হক(১৬টি),াানারুল প্রামানিক(২০টি),জনি প্রামানিক২০টি),কামাল খামারু (১৩টি)| বাঘা থানার সহকারি পরিদর্শক(এসআই) এনামুল হক জানান,গরুগুলো যারা নিজের বলে আটকে দিয়েছিল,তারা অভিযানের খবর পেয়ে গুরু রেখে চলে যায়| যার কারণে তাদের সনাক্ত করা যায়নি|
গরু ফেরত পেয়ে খামারি শওকত খামারু সহ অন্য মালিকরা বলেন, “চরে গরু চরাতে গিয়ে সীমানা পার হয়ে গিয়েছিল| ১৭৬টা গরু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি| কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন,পুলিশের হস্তক্ষেপে গরুগুলো ফিরে পেলাম|
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুূল হক বলেন, “পদ্মার চর এলাকা থেকে গরুগুলো পথ ভুলে দৌলতপুর সীমানায় ঢুকে পড়ে| মালিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা লালপুর ও দৌলতপুর থানা পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করি| যাচাই-বাছাই শেষে ৬ জন মালিকের কাছে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে|”#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর