1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল দু’ জনের

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় সাপের ছোবলে পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমাণিক (৫০)।
আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে কামরুজ্জামান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ কামড় দিলে সেটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম পরামানিকের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট