1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদরে ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৭২) এক ইমাম নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোহাম্মদ আলী আজ ভোরে মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং আটক দু’জনকে থানায় নিয়ে যান।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী নামের একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট