1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন)  রাত নয়টার দিকে কুষ্টিয়া উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পা‌শে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থে‌কে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ ক‌রে‌ছে পুলিশ।
নিহত টুটুল হো‌সেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছে‌লে। তি‌নি দীর্ঘদিন প্রবা‌সে থে‌কে দে‌শে ফি‌রে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।
ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,রা‌তে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থা‌নে টুটু‌লের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে লা‌শের পাশ থে‌কে এক‌টি শটগান,ক‌য়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ ক‌রে‌ছে। মু‌খে আঘাত করা হ‌য়ে‌ছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা ক‌রে লাশ ফে‌লে গে‌ছে। ঘটনাস্থ‌লে আছি। এ ঘটনায় তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট