1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন,  কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়।
শুক্রবার (৪ এপ্রিল)  দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাঈম।
সে  কুমারখালী উপজেলার  চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।
এ ঘটনায় করিমনচালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে দিয়েছেন উপস্থিত লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানে চড়ে নাঈমের মা মালা খাতুন পাশের উপজেলা খোকসায় তাঁর বোনের বাড়িতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মালার স্বামী নাজমুল পাশেই বসা ছিলেন। আর শিশুটি ছিল তার মায়ের কোলে। ভ্যানটি আমতলা এলাকায় মোড় ঘোরার সময় কোল থেকে নাঈম সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, নাঈম আগেই মারা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘করিমনচাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চালককে মারধর করে থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট